সমস্যাঃ আমার বয়স ৬০ বছর। চার বছর আগে আমি পুরুষাঙ্গের ডান পার্শ্বে ভেরিকোসিল রোগে আক্রান্ত হই। দুই বছর আগে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ভেরিকোসিল অপারেশন করিয়ে নিই। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। অপারেশনের আগে যে অসুবিধা ছিল বর্তমানেও তা-ই। বর্তমানে ডান অণ্ডকোষ বাঁ অণ্ডকোষের চেয়ে সামান্য একটু বড় এবং এটাতে সব সময় ব্যথা করে। আলট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী ডান অণ্ডকোষের মাপ প্রায় ৩·২/১·৬ সেমি এবং বাম অণ্ডকোষের মাপ প্রায় ২·৬/১·৫ সেমি। বহু পরীক্ষা-নিরীক্ষা করে অনেক ওষুধ সেবন করেও ডান অণ্ডকোষের বড়ত্ব ও ব্যথা নিরাময় হচ্ছে না। সঙ্গে পুরুষাঙ্গের ডান দিকেও ব্যথা করে। বাম পার্শ্বে কোনো ব্যথা নেই। আমার কোনো ডায়াবেটিস ও হৃদরোগ নেই। আমার ডান অণ্ডকোষের বড়ত্ব ও ব্যথার জন্য প্রয়োজনীয় পরামর্শ কামনা করছি। আশা করি পরামর্শ দেবেন।
No comments:
Post a Comment